উরফি জাভেদ মানেই সেনসেশন! কখনও পেরেকের পোশাক তো কোনও সময় চোখ কপালে তোলা তাঁর স্টাইল স্টেটমেন্ট। একবার তো তিনি বিমানবন্দরে প্রায় নগ্ন হয়ে দৌড় লাগিয়ে চমকে দিয়েছিলেন তিনি। আসলে ফ্যাশন দুনিয়ায় উরফি মানেই আকাশ থেকে মাটিতে পড়ার মতোই একটা ব্যাপার। তাঁর বৈপ্লবিক স্টাইল স্টেটমেন্ট যে কারোরই ঘুম ভাঙিয়ে দিতে বাধ্য। আর এমন দুঃসাহসী ফ্যাশনের জন্য সবসময়ই একেবারে কুছ পরোয়া নেই ভাব। এবার ফলো কর লো ইয়ার সিরিজে নিজের সাহসকে একেবারে চূড়োয় তুলে দিয়েছেন। এবার সিরিজে পরেছেন আবু জানি- সন্দীপ খোসলার ডিজাইন করা হিপস্টার শাড়ি। যা দেখে অনুরাগীরা চমকে চোদ্দে। একবারে স্পিচলেস। দুই ডিজাইনারের তৈরি করা শাড়ি পরার পর তাঁর অনাবৃত নির্লোম মসৃণ এক পা দেখা যাচ্ছে। অনাবৃত শরীর ঢেকেছে আধুনিক-ঐতিহ্যের ভারসাম্যের মিশেলের ব্লাউজ। দেখে কেউ বলতে পারে, বাহ বাহ। ইটস আর মাইন্ড ব্লোয়িং। কাঁধ থেকে ঝুলছে রাজকীয় পাল্লু। মাথা জুড়ে ভেজা ভেজা চুলের ঝলমলে বাহার। এসব দেখলে বিন্দাস মনেও আসতে পারে ঝাঁকুনি। এলেও বা কি করবেন।
