More
    Homeখবরএবার পুজোয় চরাম-চরাম বাজবে ঢাক, বীরভূমে ফিরবে মমতার ‘কেষ্ট’

    এবার পুজোয় চরাম-চরাম বাজবে ঢাক, বীরভূমে ফিরবে মমতার ‘কেষ্ট’

    পুজোর আগেই অনুব্রতর বাড়িতে উৎসবের আমেজ। ঠিক দু’বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তাঁকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সিবিআই-এর মামলায় আগেই জামিন পেয়েছেন কেষ্ট। এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তাঁর। বেশ কয়েকটি শর্তসাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে তাঁকে। আদালত সূত্রে জানা গিয়েছে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে।

    ২০২২ সালের ১১ অগস্ট গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের এই তৃণমূল নেতাকে। অনুমান করা হচ্ছে, পুজোর আগেই তিনি জেলমুক্ত হতে পারবেন। ফিরতে পারবেন বীরভূমে। গোরু পাচারে আর্থিক তছরুপের অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ইডি। এরপর অনুব্রতকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলে ছিল ইডি-র মামলা। এ বার সেখানেও জামিন পেলেন অনুব্রত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments