More
    Homeখবরএয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমা সোম

    এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমা সোম

    মুম্বই থেকে লন্ডন যাওয়ার পথে বিপত্তি! এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিলোত্তমা সোম। বিমান উড়াল দিতে প্রায় ৮ ঘণ্টা দেরি। তবুও এই বিষয়টি আগে থেকে জানানো হয়নি যাত্রীদের। এমনকি মেলেনি ন্যূনতম পরিষেবাও। রবিবার সকালে মুম্বই থেকে লন্ডনের উড়ান ধরার কথা ছিল অভিনেত্রীর। এদিন ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এআই ১২৯ এয়ার ইন্ডিয়ার বিমান হিথরো বিমানবন্দরের দিকে যাওয়ার কথা ছিল। ভোর ৫টা ১৫য় উড়ানের কথা থাকলেও এখন সকাল ১০টা। সংস্থার তরফ থেকে যাত্রীদের কোনও বার্তা দেওয়া হয়নি। এখন আমরা জানতে চাইলে হয়তো সংস্থার তরফে জানানো হবে, ‘দুঃখিত’। কিন্তু কোনও দায়বদ্ধতা নেই, আর না আছে কোনও সমাধান।’ সেইসঙ্গে অভিনেত্রী এও জানান যাত্রীদের জন্য একটা হোটেলের ব্যবস্থা করা হয়নি বিশ্রামের জন্য। না রয়েছে বিকল্প কোনও উড়ানের ব্যবস্থা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments