মাত্র ৪৬ রানে অলআউট। ঘরের মাঠে নিজেরাই লজ্জার ইতিহাস লিখে ফেললেন রোহিত-বিরাটরা। ফিরল ১৩৬ বছর পর এমন লজ্জার কীর্তি। কী কী রেকর্ড, দেখে নিন একঝলক –
৪৬ অলআউট
• ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর
• ঘরের মাঠে এটাই ভারতের টেস্টে সর্বনিম্ন রান
• নিউজিল্যান্ডের বিপক্ষেও কম রানের নজির
• ভারতের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন রান
• এশিয়ার মাঠে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস
• ইতিহাসে চতুর্থবার ৯ জন ব্যাটার আউট সিঙ্গেল ডিজিটে
৫ ডাক
• ১৮৮৮ সালের পর প্রথমবার সেরা ৮ ব্যাটারের মধ্যে ৫ ডাক
• ঘরের মাঠে প্রথমবার ভারতের প্রথম ৭ ব্যাটারের মধ্যে ৪ ডাক
৫/১৫
• ১৩.২ ওভার বোলিং করে ২টি মেডেনসহ ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।
১০
• বেঙ্গালুরুর পিচেই ভারতের ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের তিন পেসার।
