More
    Homeখবরতোমার মত ফ্যান দরকার নেই! ম্যাক্সওয়েলকে সরাসরিই লিখেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ

    তোমার মত ফ্যান দরকার নেই! ম্যাক্সওয়েলকে সরাসরিই লিখেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ

    তোমার মত ফ্যান দরকার নেই! ম্যাক্সওয়েলকে সরাসরিই লিখেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। আসলে কত জুটি তৈরি হয়, কত জুটিই ভেঙে যায়! ২০১৪ সালে পঞ্জাবে ম্যাক্সওয়েল-সেহওয়াগ জুটি, ২০১৭ সালে শুধু ভাঙেইনি, চরম সংঘাতেই পৌঁছে দিয়েছিল। সেই অকপট কথাই নিজের আত্মজীবনী দ্য শো ম্যান-এ তে লেখেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর অভিযোগ, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর হিসাবে সেহওয়াগ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি দলের প্ৰথম একাদশও তিনি ঠিক করতেন। তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বের করে দেওয়া হয়েছিল। এই নিয়ে ক্রিকেটবিষয়ক এক ওয়েবসাইট একটা অংশ প্রকাশ করে। তাতে জানা যায় ম্যাক্সওয়েল লেখেন, ‘টেস্ট সিরিজে আমরা যখন মুখোমুখি হয়েছিলাম, সেই সময় সেহওয়াগ জানিয়েছিল আমি দলকে নেতৃত্ব দেব। আমরা দুজনে একসময় খেলেছি। তবে অবসরের পর ও মেন্টরের ভূমিকা নিয়েছিল। দুজনে শুরুতে ভালই আলোচনা করেছিলাম। দল নির্বাচনের জন্য কোচেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা যে জরুরি সেই প্রস্তাব আমিই দিই। সবাই সেই বিষয়ে সম্মত হয়েছিল। নিজেদের পছন্দের কথা জানাত। ব্যতিক্রম ছিলেন সেহওয়াগ। পরে ও এটা স্পষ্ট করে দেয়, যে চূড়ান্ত একাদশ বাছবে ও নিজেই। আমরা মাঠ, মাঠের বাইরে সব জায়গায় হারছিলাম। নামেই কোচ ছিলেন অরুণকুমার। পিছন থেকে দলকে নিয়ন্ত্রণ করছিলেন সেহওয়াগ। দলের সব কোচ, প্লেয়াররা আমার কাছে এসে প্ৰশ্ন তুলছিল। আমার কাছে জবাব ছিল না। শেষ ম্যাচে সাংবাদিক সম্মেলনেও যেতে দেয়নি। নিজে গিয়েছিল। টিম বাসে উঠে বুঝতে পারি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরেও বের করে দেওয়া হয়েছে আমাকে। কী ঘটছিল আদৌ বুঝতে পারছিলাম না। পরে জেনেছি আমার নামে সমালোচনা হচ্ছিল। সাংবাদিক বৈঠকে সেহওয়াগ বলেছিলেন, আমি নাকি চূড়ান্ত হতাশ করেছি। অধিনায়ক হিসেবে দায়িত্ব না নেওয়ার কারণে দুষেছিলেন। বাকিটা সকলেই জানে। সেহওয়াগকে আমি টেক্সট করে জানিয়ে ছিলাম যে, ওঁর মন্তব্য জেনে আমি কতটা কষ্ট পেয়েছি। আমি লিখেছিলাম যে, এরজন্য সে আমার মতো একজন ফ্যানকে হারিয়েছে। সেহওয়াগও প্রতিক্রিয়ায় লিখেছিলেন, আমার তোমার মতো ফ্যানদের পছন্দ করি না। আমরা এরপর আর কথা বলিনি।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments