‘চুলবুল পান্ডে’ ফ্যানেদের জন্য আবারও দুঃসংবাদ। ইতিমধ্যেই শুরু হয়েছিল সলমন খান অভিনীত ‘সিকন্দার’ সিনেমার শুটিং। ভাইজানের ফ্যান পেজগুলিতে ইতিমধ্যেই শুটিংয়ের কিছু শেয়ার করা হয়েছিল। তা থেকে সহজে বোঝা যায় এটি একটি অ্যাকশন মুভি। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সলমনের পাঁজরে আঘাত লাগার জন্য বন্ধ হয়েছে শুটিংয়ের কাজ।
সম্প্রতি মুম্বইয়ে একটি গণেশ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল সলমন খানকে। সেই অনুষ্ঠানে সলমনের একটি ভিডিও দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। কারণ সেই ভিডিও তে দেখা গেছে তিনি বার বার বুকে হাত দিচ্ছেন। সোফা থেকে উঠতেই পারছেন না অভিনেতা। কষ্ট হচ্ছে তাঁর। পরে জানা যায়, পাঁজরে আঘাত লেগেছে সলমনের। চলছে চিকিৎসা। বাড়িতেই বিশ্রামে রয়েছেন ‘ভাইজান।’ স্বাভাবিক ভাবেই এই শরীরে শুটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকেরা। বরং কিছুদিন বাড়িতে আরাম করারই পরামর্শ দিয়েছেন তাঁরা। আর তাই বন্ধ করে দিতে হল ‘সিকান্দার’ সিনেমার শুটিং। এই মুভিতে প্রথমবার সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা যেত রাশমিকা মান্দানাকে। দেখার বিষয়, আবার কবে শুটিং ফ্লোরে ফিরতে পারেন দাবাং সলমন খান।
