বাড়ুক টিকিটের দাম, লাগুক টাকা, কিন্তু মিস করা যাবে না আইপিএল উন্মাদনা। ইডেনে আসন্ন আইপিএলে টিকিটের ন্যূনতম মূল্য ৭৫০ থেকে বেড়ে ৯০০ টাকা হয়েছে। তাতেও হাহাকার । অনলাইনে কয়েকঘণ্টার মধ্যেই তা শেষ। ইডেন ম্যাচের টিকিটের নয়া মূল্য হল ৯০০, ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০ ও ১০০০০ টাকা। হসপিটালিটি বক্সের টিকিট আরও মহার্ঘ। তবু চাহিদা বাড়ছে টুর্নামেন্ট শুরুর দু’ সপ্তাহ আগে থেকেই।
