বিজেপি জোটে নির্দল প্রধানের দুর্নীতি, ঠিকাদারদের থেকে কাটমানি চাওয়ার অভিযোগে জেলাশাসকের কাছে পড়ল লিখিত অভিযোগ।
পঞ্চায়েত ভোটে বিজেপি সমর্থিত প্রধান সীতা সরেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদাররা। নিয়ম ভেঙে পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার অভিযোগ উঠেছে। ব্লক প্রশাসনের কাছেও অভিযোোগ। রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে এমনি অভিযোগ।২০২৩ সালের পঞ্চায়েত ভোটে বিজিপি ও নির্দল জোটে৷ খাড়বান্ধী গ্রাম পঞ্চায়েত দখল করে। বিজেপি ৪টি ও নির্দল ৩টি আসন দখল করে। তৃণমূল পায় ৫টি আসন। প্রধান হন বিজেপির সমর্থীত নির্দল প্রার্থী সীতা সরেন বিজেপি জোট পরিচালিত পঞ্চায়েতে।
লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক ঠিকাদার ও অভিযোগ তুলেছেন যে কাজের জন্য কাটমানি চাইছেন প্রধান। অভিযোগ পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ম না মেনে ব্যয় করা হয়েছে। কভার ফাইল কেনার জন্য ২৫ হাজার ২১৬ টাকা ব্যয় করা হয়েছে। পঞ্চায়েতে ডেটা এন্ট্রি কর্মী নেই। কিন্তু তাঁদের জন্য ৫৬ হাজার ৯০০ টাকা ব্যয় করা হয়েছে। প্রিন্টিংয়ের জন্য ২৩ হাজার ৩০০ টাকা।
এর নিয়মের বাইরে গিয়ে টিউবওয়েল সারানোর জন্য ৫৭ হাজার টাকা খরচ করা হয়েছে, যা পঞ্চায়েত মেম্বারদের কাউকে জানানো হয়নি। দুর্নীতি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ব্লক ও ঠিকাদার সংস্থা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
