More
    Homeখবরমাহি কি এবারেও মাঠ মাতাবেন?

    মাহি কি এবারেও মাঠ মাতাবেন?

    মাহি কি এবারেও মাঠ মাতাবেন? আইপিএল প্রসঙ্গ উঠলে এই প্রশ্নই সবার আগে আসে। মেগা নিলামের আগে মাহি মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে যোগ দিয়ে ৪৩ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি আর যত বছরই আইপিএল খেলি না কেন, শুধু উপভোগ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘যখন পেশাদার খেলোয়াড় হিসেবে ক্রিকেট খেলবেন, তখন খেলাটা উপভোগ করা কঠিন। সেটাই আমি এখন করতে চাই, যদিও তা সহজ নয়। যাতে আড়াই মাসের আইপিএল আসরে অংশ নিতে পারি, সেজন্য নিজেকে নয়মাস ধরে ফিট রেখেছি।’ তাঁর কথাতেই বোঝা যাচ্ছে, আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে। রিটেনশনের নতুন নিয়ম অনুযায়ী আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে ৪ কোটিতে রেখে দিতে পারে চেন্নাই। সিএসকের এক শীর্ষকর্তা জানান, ‘ধোনি ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে কয়েক দিনের মধ্যে কথা বলে খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করবেন।’ আগামী ৩১ অক্টোবরের মধ্যে আসন্ন আইপিএলের জন্য প্রতিটি দলের রিটেইন লিস্ট জানাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments