এ বার শেষে বিলুপ্তির পথে? হারিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি? উত্তর এখনও অধরা! তবে এই নিয়ে সংশয় যে রয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। রিপোর্ট বলছে কোভিড শুরুর আগে শহরে হলুদ ট্যাক্সি চলত প্রায় আঠেরো হাজার। এখন সেই তুলনায় বর্তমান সংখ্যা চোখ কপালে তোলার মতো। আঠেরো হাজার থেকে কমে ৬ হাজার। শোনা যাচ্ছে বছর শেষে সেই সংখ্যাও একলাফে বসে যাবে প্রায় সাড়ে চার হাজার। যা কিন্তু আসলের চিন্তার বিষয়। কলকাতাবাসীদের কাছে এই হলুদ ট্যাক্সি অনেকটাই আবেগের। যে হারে এই ট্যাক্সির সংখ্যা দিনের পর দিন কমছে, তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে শহরবাসীদের কপালে।
