More
    Homeখবরকার্লস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া হটসিটে বসলেন অস্কার ব্রুজো

    কার্লস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া হটসিটে বসলেন অস্কার ব্রুজো

    ডার্বির আগেই ইস্টবেঙ্গলে নতুন কোচ। কার্লস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া হটসিটে বসলেন অস্কার ব্রুজো। মহাপঞ্চমীর দিনই লাল হলুদ সমর্থকদের সুখবর দিল ইস্টবেঙ্গল। চলতি মরসুমের শেষ পর্যন্ত লাল হলুদের দায়িত্বে থাকবেন ব্রুজো। তালিকায় বেশ কয়েকজনের নাম ছিল। তারমধ্যেই বাংলাদেশের বসুন্ধরার এই কোচকেই দায়িত্ব দিলেন কর্তারা। ২০১২ সালে স্পোর্টিং ক্লুব ডি গোয়ায় কোচিং করিয়েছিলেন তিনি। আইএসএলে মুম্বই সিটি এফসিরও একসময় সহকারী কোচ ছিলেন। এরপর ২০১৭ সালে মুম্বই এফসি-র কোচ হিসেবে আসেন। তেমন সাফল্য না পাওয়ায় চলে যান পরের মরসুমেই বাংলাদেশের বসুন্ধরা কিংসে। সেখানেই আসে সাফল্য। কুয়াদ্রাতের ব্যর্থতা মুছে ফেলতে ৪৭ বছর বয়সী এই স্প্যানিশ কোচকেই ভরসা করলেন লাল হলুদ কর্তারা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments