গোপনে বিয়ে সারলেন ‘আলোর কোলে’ ধারাবাহিকের স্বীকৃতি। পাত্র কে? জানা গিয়েছে বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে হল অভিনেত্রীর। গায়েহলুদ থেকে সঙ্গীত, বৌভাত, সবেতেই কনের সাজে নজরকাড়া স্বীকৃতি। ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। পাত্রই কি টেলিমহলেরই কেউ? না, স্বীকৃতির স্বামী অভিনেতা নন। নাম রাহুল। শোনা যাচ্ছে গত মাসেই চুপিচুপি বিয়ে সেরেছেন দুজনে। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
