More
    Homeদেশএবার মণিপুরে নজর দিক সরকার, দাবি সঙ্ঘপ্রধানের

    এবার মণিপুরে নজর দিক সরকার, দাবি সঙ্ঘপ্রধানের

     

    সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের মুখে অশান্তমণিপুর। তাঁর বার্তা মণিপুরে শান্তি ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগী হওয়া দরকার।কেন্দ্রীয় সরকারের মন্ত্রক বণ্টনের দিনই এমন মন্তব্য করেন সঙ্ঘপ্রধান।

    মঙ্গলবার নাগপুরেররেশমিবাগে ড. হেডগেওয়ার স্মৃতিভবন কমপ্লেক্সে সংগঠনের এক অনুষ্ঠানে এই বার্তা দেনতিনি। তাঁর এহেন বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভাগবত বলেন,দশবছর শান্ত ছিল মণিপুর। বর্তমানে সেখানে অস্ত্র সংস্কৃতির অবসান ঘটলেও সেখানেহিংসা বেড়েছে। তাঁর কথায়, একবছর ধরে মণিপুর শান্তির অপেক্ষা করছে।

    হিংসায় দীর্ণ উত্তরপূর্বের রাজ্যটিকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা দরকার। এবারের লোকসভা ভোটে গোটাদেশে প্রায় বিধ্বস্ত বিজেপি। ব্যর্থ অব কি বার, চারশো পার স্লোগান। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গড়তে শরিকদের মুখাপেক্ষী হতে হয়েছে তাদের।

    দলের এহেনবিপর্যয়ের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন শীর্ষ নেতারা। চলছে কাটাছেঁড়া।এই বিষয় নিয়ে আলোচনা অপ্রয়োজনীয়। আর এসব বিষয়ে আরএসএস নিজেদের কখনও জড়ায় না বলেমন্তব্য করে সঙ্ঘপ্রধান বলেন তাঁরা শুধু নির্বাচন নিয়ে সচেতনতা তৈরি করার কাজকরেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments