প্রায় এক সপ্তাহ বিরতির পর অনুশীলনে ফিরল লাল হলুদ ব্রিগেড। তবে প্রথম দিনের অনুশীলনে ছুটির আমেজ কাটিয়ে হালকা অনুশীলন।আইএসএলে মহমেডান ম্যাচে পয়েন্ট এসেছে। এবার এগিয়ে যাওয়াই লক্ষ্য অস্কার ব্রুজোর। শনিবার বিদেশিদের প্রায় কেউই নেই, একমাত্র ক্লেটন সিলভা ছাড়া। অনেক ভারতীয় আবার জাতীয় দলের শিবিরেও রয়েছেন। তবে বিনো জর্জকে সঙ্গী করে অস্কার ব্রুজো মেরামতির কাজ শুরু করে দিতে চান। এরমধ্যেই লাল হলুদ ভক্তদের জন্য সুখবর, হেক্টর ইউস্তেকে নিয়ে। চোট সারিয়েছেন। স্পেনেতে রিহ্যাবও শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। আগামী সপ্তাহেই শহরে আসতে পারেন লাল হলুদের এই তারকা।
