নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই জোরকদমে বিয়ের কেনাকাটা নাকি শুরু হয়ে গেছে। তবে এই নিয়ে দুজনের কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাত পাকে বাঁধা পড়বেন রুবেল ও শ্বেতা।
