More
    Homeবিনোদনঅভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে চিড়? সমাজমাধ্যমে একের পর এক ট্রোলিং! মুখ খুললেন অভিনেত্রী

    অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে চিড়? সমাজমাধ্যমে একের পর এক ট্রোলিং! মুখ খুললেন অভিনেত্রী

    ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরার জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তবে সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন দূরত্বের কারণ নাকি নিমরত কৌর! ‘দসভি’ ছবির শুটিং-এর সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। সমাজমাধ্যমেও নিমরতকে নিয়ে চলছে একের পর এক ট্রোলিং। অবশেষে অভিনেত্রী মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে।

    ব্যক্তিগত জীবনে মানুষের এইরূপ চর্চা নিয়ে কথা বলেন নিমরত। অভিনেত্রীর কথায়, “আমি যা-ই করি মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছে মতো।” তাঁর ও অভিষেক বচ্চনের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, “এমন কোনও গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।”

    অভিনেত্রী তাঁর বিরুদ্ধে চলা অনবরত ট্রোলিং নিয়ে কোনও মন্তব্য না করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত তিনি। ২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ”। এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি ঐশ্বর্যা বা অভিষেক কেউই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments