১) চন্দন, কাঁচা দুধ ও মধু
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন, কাঁচা দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন –
এই তিনটি উপাদানই খুব দ্রুত ত্বক ফর্সা করে। ১ চা চামচ চন্দন গুঁড়া, ১/২ চা চামচ কাঁচা দুধ আর ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। মিশ্রণটি শুাকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। আপনি ত্বকের ঔজ্জ্বলের পার্থক্যটা প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন।
২) চন্দন ও গোলাপজল
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন ও গোলাপজল এর মাস্ক ব্যবহার করুন –
১ চা চামচ চন্দনের সাথে প্রয়োজনমত গোলাপজল মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে সাথে ফ্রেশও দেখাবে।
৩) কেশর, দুধ ও মধু
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেশর, দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন –
৫- ৬টি কেশর ১ চা চামচ দুধে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার এই দুধের সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪) কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি ব্যবহার করুন –
কয়েকটি পরিষ্কার গোলাপের পাঁপড়ি নিয়ে সেগুলো ২ টেবিল চামচ কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর হামান দিস্তায় ভালো করে পিষে নিয়ে মুখে লাগাতে হবে। আধা ঘণ্টা পরে মুখ ধুয়ে ফেলতে হবে।
৫) পাকা পেঁপে ও কলা
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাকা পেঁপে ও কলার মাস্ক ব্যবহার করুন –
এক টুকরো পাকা পেঁপে ও এক টুকরো কলা একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর খুব ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এই মাস্কটি ইন্সট্যান্টলি মুখকে উজ্জ্বল করে দেয়। তবে যাদের তৈলাক্ত ত্বক তারা এই মাস্কটি ব্যবহার না করলেই ভালো।
