More
    Homeখবরগ্যালারিতে বেধড়ক মারধর খেয়ে হাসপাতালে যেতে হল এক বাংলাদেশি ফ্যানকে

    গ্যালারিতে বেধড়ক মারধর খেয়ে হাসপাতালে যেতে হল এক বাংলাদেশি ফ্যানকে

    হুমকির জেরে এমনিতেই কানপুরে টেস্ট ঘিরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এরমধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটল গ্যালারিতে। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। অভিযোগ, গ্যালারিতে বেধড়ক মারধর খেয়ে হাসপাতালে যেতে হল এক বাংলাদেশি ফ্যানকে। বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি গ্রিনপার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীনই কাতরাতে থাকেন। অসুস্থ রবিকে পুলিশ বেগতিক দেখে হাসপাতালে নিয়ে যায়। শরীর জুড়ে বাঘের মতো রঙ করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে দেখা যায় তাঁকে। কেন স্থানীয় ফ্যানদের সঙ্গে রবির ঝামেলা, তার কারণ অবশ্য এখনও জানা যায়নি। পুলিশ যদিও সরাসরি কোনও সংঘাতের কথা অস্বীকারই করে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণেই পেট ব্যাথায় কাতরাতে থাকেন তিনি। এরপর জ্ঞানও হারান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments