More
    Homeআন্তর্জাতিকটি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের মাঝেই আকাশে উড়ল ইমরান খানের মুক্তির দাবি! ভাইরাল ভিডিও

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের মাঝেই আকাশে উড়ল ইমরান খানের মুক্তির দাবি! ভাইরাল ভিডিও

     

    নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে ভারতের বিপক্ষে পাকিস্তানের টি২০ বিশ্বকাপ ম্যাচের সময় আকাশে ভেসে উঠেছিল ইমরান খানের মুক্তির দাবিতে একটি ব্যানার। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে থাকলেও, ওই ম্যাচের সময় ‘ইমরান খানকে মুক্তি দেওয়া হোক’ লেখা ব্যানারটি উড়ন্ত বিমানে মার্কিন মুলুকের দর্শকদের নজর কাড়ে। এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।

    ইমরান খান সাইফার মামলায় ইসলামাবাদ হাই কোর্ট থেকে মুক্তি পেলেও অন্য মামলাগুলির জন্য এখনও তিনি জেল থেকে বের হতে পারেননি। গত বছরের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি হাজতে আছেন এবং তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি কোন রকম নির্বাচন লড়তে পারবেন না বলে জানানো হয়েছে। এছাড়া ইসলামের নিয়ম না মেনে বিয়ে করায় ইমরান ও তার স্ত্রীকে ৭ বছরের জেল হেফাজতে রাখা হয়েছে।

    ক্রিকেটের এই মহাযুদ্ধের সময় আকাশ পথে ইমরান খানের মুক্তির দাবি অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। তবে বর্তমান পরিস্থিতিতে তার জেল থেকে মুক্তি পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়ে গেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments