More
    Homeখবরবন্ধুর বিদায়ী ম্যাচের দিন লিওনেল মেসির বার্তা আসবে না তা কি হয়!

    বন্ধুর বিদায়ী ম্যাচের দিন লিওনেল মেসির বার্তা আসবে না তা কি হয়!

    ইয়ে দোস্তি… সত্যিই তো পেশাদার দুনিয়ায় এমন বন্ধুত্ব খুব কম দেখা যায়। সেই বার্সেলোনায় শুরু, এরপর টু বি কন্টিনিউ। আর্জেন্টিনার লিওনেল মেসি ও উরুগুয়ের লুইস সুয়ারেজ। বন্ধুর বিদায়ী ম্যাচের দিন লিওনেল মেসির বার্তা আসবে না তা কি হয়! এসেছেও। উরুগুয়ের ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামে সুয়ারেজকে বিদায় জানানোর জন্য মেসির বিশেষ ভিডিও বার্তা বড় পর্দায় দেখানোও হয়। সপরিবারে সেই ভিডিও দেখেন উরুগুয়ের কিংবদন্তি। সুয়ারেজের প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে মেসি বলেন, ‘তুমি শুধু একজন অসাধারণ খেলোয়াড় নও, তুমি একজন বন্ধু, একজন সঙ্গী যাকে আমি সবসময় মনে রাখব।’ সুয়ারেজ উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচ খেলে ৬৯টি গোল করেছেন। এরপর অবসর নিলেন। শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। কোনো গোল করতে পারেননি। করাতেও পারেননি। ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ইতি টেনে দর্শকদের ভালবাসায় কাঁদলেন। বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজও। হাজির হয়েছিল প্রায় ৪৮ হাজার দর্শক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments