বলিউডে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনাযাচ্ছিল। খবরটা হল শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী বিয়েকরতে চলেছেন বয়ফ্রেন্ড-অভিনেতা জাহির ইকবালকে। কানাঘুষোর পর তাঁদের বিয়ে নিয়েএকটি সর্বভারতীয় প্রচারমাধ্যমে খবরও প্রকাশিত হয়।
খবরে জানানো হয় আগামী ২৩ তারিখেজাহিরকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী। তবে এতদিন পর্যন্ত মেয়ের বিয়ে নিয়ে কোনওউচ্চবাচ্য শোনা যায়নি অভিনেতা-সাংসদের মুখ থেকে। যদিও একটি সংবাদমাধ্যমের কাছে এইপ্রথম মেয়ের বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন। জানালেন তাঁর মেয়ে কাকে বিয়ে করছে,তা নিয়ে কারোকে তিনি কিছু বলেননি।
তবে একইসঙ্গে জানান যখন ওরাতাদের বিয়ে নিয়ে জানাবে,তখন তিনি ও তাঁর স্ত্রী হবু দম্পতিকে আশীর্বাদ করবেন। তবেমেয়ের বিয়ে নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শত্রুঘ্ন। সংবাদমাধ্যমকে তিনি জানানএই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছে। ভোটের রেজাল্ট বেরোবার পর দিল্লি উড়ে এসেছেন।মেয়ের বিয়ে নিয়ে কারোকে কিছুই জানাননি বলে জানিয়েছেন প্রাক্তন বলিউডঅভিনেতা-সাংসদ। মেয়ে সোনাক্ষী তার বিয়ে নিয়ে তাঁকে কিছু জানায়নি। সংবাদমাধ্যমে যাবেরিয়েছে, ততটুকুই তিনি জানেন। সোনাক্ষী যখন তাঁকে ও তাঁর স্ত্রীকে বিয়ে নিয়েজানাবে,তখন মেয়ে-জামাইকে তাঁরা আশীর্বাদ জানাবেন। শত্রুঘ্ন জানিয়েছেন মেয়ের ওপর তাঁদেরআস্থা রয়েছে। ও কখনওই কোনও ভুলভাল কাজ করবে না। অন্তত এটুকু বিশ্বাস তাঁদেররয়েছে।
