ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। দর্শকদের শ্যেনদৃষ্টি যখন মাঠকে ঘিরে, প্যাপারাৎজিদের নজর কাড়লেন অন্য কেউ। মাঠে দৌড়চ্ছেন হার্দিক পান্ডিয়া। দর্শকাসনে লুকিয়ে খেলা দেখতে মগ্ন চর্চিত প্রেমিকা জেসমিন ওয়ালিয়া। ডিভোর্সের পরেই আবারও নতুন করে আলোচনায় এলেন অলরাউন্ডার।
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, এক বছরও হয়নি। এর মধ্যেই নতুন করে প্রেমের গুঞ্জন। গত কয়েক মাসে একাধিকবারই হার্দিকের সঙ্গে দেখা গিয়েছে জেসমিন ওয়ালিয়াকে। ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের দিনেও দেখা গেল হার্দিকের সেই চর্চিত বান্ধবী তথা গায়িকাকে। ফলে প্রেম নিয়ে জল্পনা বাড়ছে নতুন করে।
