জওহরলাল নেহরুর পর তৃতীয়বার দিল্লির মসনদে বসলেন নরেন্দ্র মোদী। রবিবার রাষ্ট্রপতি ভবনে কয়েক হাজার মানুষের সামনে শপথ নিলেন তিনি। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান। মোদীর পরনে ছিল সাদা কুর্তা আর নীল ওয়েস্ট কোট। মোদী শপথ নেওয়ার পর একে একে শপথ নেন বিজেপির সাংসদ রাজানাথ সিং, অমিত শাহ এবং নীতীন গাদকারি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারে রয়েছেন মোট তিরিশজন ক্যাবিনেট মন্ত্রী, ৫জন প্রতিমন্ত্রী এবং ৩৬জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। লোকসভা নির্বাচনে বিজেপির দখলে এসেছে ২৪০টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের প্রয়োজনীয় সংখ্যা তারা পায়নি। ফলে সরকার গড়তে বিজেপিকে দ্বারস্থ হতে হয়েছে টিডিপি ও জেডিইউয়ের। রবিবার মোদীর পাশাপাশি যাঁরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ,নীতীন গাডকারি,জেপি নাড্ডা,শিবরাজ সিং চৌহান,নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খট্টর, এইচডি কুমারস্বামী,পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতনরাম মাঝি, রাজীবরঞ্জন সিং, সর্বানন্দ সোনোয়াল, প্রহ্লাদ জোশি, ড. বীরেন্দ্রকুমার-সহ আরও অনেক নতুন মুখ।
