More
    Homeঅনান্যরোদে পোড়া দাগ দূর করতে দুটি প্যাক!

    রোদে পোড়া দাগ দূর করতে দুটি প্যাক!

    যেগুলো একটু কষ্ট করে সপ্তাহে ১-২ বার ব্যবহার করলেই সারা দেহের ত্বক হবে আগের থেকে অনেক উজ্জ্বল আর ফর্সা। এর মধ্যে থেকে আপনার ত্বকের ধরন অনুযায়ী যেকোনো একটি চুজ করতে পারেন অথবা চাইলে দুটি মাস্কই ব্যবহার করতে পারেন।

     

    প্রথম রেসিপিঃ

     

    এই মাস্ক রেসিপিটি নরমাল থেকে ড্রাই স্কিনের অধিকারীদের জন্য ভালো হবে।

     

    যা যা লাগবে-

     

    এক টেবিল চামচ গুঁড়া দুধ

    তরল দুধ ব্যবহার না করাই ভালো কারণ তরল দুধে ফ্যাট তেমন পাওয়া যাবে না। এতে ড্রাই স্কিনের আর্দ্রতার চাহিদা পূরণ হবে না। ত্বক যদি বেশি ড্রাই হয় তবে দুধের বদলে সর ব্যবহার করতে পারেন। আর যদি তৈলাক্ত ত্বকের অধিকারীরা এই মাস্ক তৈরি করেন তখন দুধের বদলে টক দই ব্যবহার করবেন।

     

    আধা চা চামচ হলুদ গুঁড়া

    এক চা চামচ মধু

    একটা ছোট লেবুর অর্ধেকটা / এক চা চামচ লেবুর রস

    পরিমাণ মত গোলাপ জল

    summer tan 1

     

    আমি এখানে শুধু মুখের জন্য মাস্ক বানাতে যে পরিমাণ লাগবে সেটা বলেছি। আপনারা হাতে পায়ে বা সারা শরীরে লাগাতে চাইলে এই প্রপরশন ঠিক রেখে পরিমাণ বাড়িয়ে নেবেন।

     

    যা করবেন-

     

    একটি বাটিতে গুঁড়া দুধ, হলুদ গুঁড়া মিশিয়ে নিন।

    এবার তার মধ্যে মধু আর লেবুর রস দিন।

    সব শেষে পরিমাণ মত গোলাপ জল দিয়ে ছবিতে দেখান কন্সিসটেনসি তৈরি করুন, ব্যাস হয়ে গেল আপনার মাস্ক।

    summer tan 2

     

    এই তারল্যে আপনাদের জন্য ট্যানড এরিয়া ম্যাসাজ করতে সুবিধা হবে।

    এই মাস্ক মুখে বা শরীরে লাগান। মুখে লাগালে ২ মিনিট আর শরীরের জন্য ৫ মিনিট ম্যাসাজ করে আরও ১০ মিনিট মাস্ক রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

    এই মাস্কটি আপনার হাঁটু আর কনুইয়ের জেদি কালো ছোপ দূর করতে কার্যকরী হবে।

    summer tan 3

     

    এই মাস্কের সব উপকরনই ত্বকের ট্যান দূর করায় একটিভ উপাদান হওয়াএ ২-৩ বার এই মাস্ক ব্যবহারেই অনেক ভালো ফল পাবেন।

     

    দ্বিতীয় রেসিপিঃ

     

    এই মাস্ক রেসিপিটি কম্বিনেশন, অয়েলি আর সেনসিটিভ স্কিনের অধিকারীদের জন্য ভালো হবে।

     

    যা যা লাগবে-

     

    গ্রেট করে নেয়া শশার পেস্ট, আধা চা চামচ

    টমেটোর রস, এক চা চামচ

    আধা চা চামচ টক দই

    আধা চা চামচ মধু

    এক চিমটি গুঁড়া হলুদ

    এক টেবিল চামচ লেবুর রস

    এক চা চামচ বেসন/ তৈলাক্ত টক হলে এক চা চামচ মুলতানি মাটি নেবেন

    যা করবেন-

     

    শশার পেস্ট আর টমেটো এবং লেবুর রস একটি বাটিতে মেশান

    এবার তার মধ্যে টক দই আর মধু আর এক চিমটি হলুদ গুঁড়া দিন। আবারো ভালো ভাবে মেশান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments