সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন পরীমণি। অবশেষে জামিল মিলল দুই বাংলার জনপ্রিয় নায়িকার। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের উপর হামলা এবং খুনের হুমকিকে ঘিরে মামলা দায়ের হয়েছিল পরীর বিরুদ্ধে। যার জেরেই রবিবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা আদালত। এর আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত থাকতে না পারলেও সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি।
