More
    Homeরাজনৈতিকমানিকতলা উপনির্বাচনেবিজেপির প্রার্থী সেই তাপস রায়

    মানিকতলা উপনির্বাচনেবিজেপির প্রার্থী সেই তাপস রায়

     

     

    তৃণমূল কংগ্রেসে অনাচার,দুর্নীতির অভিযোগের কথা জানিয়ে লোকসভা ভোটেরআগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। জোরকদমে প্রচারও করেছিলেন। কিন্তু শিকে ছেঁড়েনি।হারতে হয়েছে তাপস রায়েয়র মতো প্রবীণ নেতাকে। এবার তাঁকেই মানিকতলা কেন্দ্রেরউপনির্বাচনে প্রার্থী করতে চলেছে পদ্মশিবির বলে সূত্রের খবর। আগামী ১০ জুলাই ভোট।মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। স্ক্রুটিনি হবে ২৪জুন। মানিকতলা কেন্দ্রেরপাশাপাশি একইসঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জে। পরিসংখ্যান অনুযায়ী মানিকতলাবিধানসভা কেন্দ্রে অল্প ব্যবধানে পিছিয়ে ছিলেন তাপস রায়। কলকাতা উত্তর লোকসভারঅন্তর্গত এই আসনে ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৩২। যারমধ্যে তৃণমূল পেয়েছিল ৬৬ হাজার ৯৬৪ ভোট, বিজেপি ৬৩ হাজার ৩৮৯ টি ভোট এবং বাম-কংগ্রেস মিলিত ভাবেভোট পেয়েছিল ৯ হাজার ৪২১ টি ভোট। পদ্মশিবিরের অন্দরের খবর, লোকসভা ভোটে হারলেওবিধানসভার উপনির্বাচনে জোর লড়াই দেবেন তিনি। কিন্তু ঘটনা হল উপনির্বাচনে ভোটেরফল শাসকদলের অনুকূলে হয়ে থাকে। ফলে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিয়ে সংশয়থেকেই যাচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments