More
    Homeঅনান্যঅ্যান্টি-ডার্ক সার্কেল আই সিরাম ও জেল কিভাবে বানাবেন?

    অ্যান্টি-ডার্ক সার্কেল আই সিরাম ও জেল কিভাবে বানাবেন?

    উপায় কি একেবারেই নেই চিরদিনের মত ডার্ক সার্কেলের হাত থেকে মুক্তি পাবার?

     

    আছে, আর তাও একেবারেই আপনার হাতের মুঠোয়। আজ আপনাদের জানাবো ঘরে বসে কীভাবে আপনি পারফেক্ট অ্যান্টি-ডার্ক সার্কেল আর অ্যান্টি-রিঙ্কল আই সিরাম আর আই জেল তৈরি করতে পারবেন।

     

    অ্যান্টি-ডার্ক সার্কেল আই সিরাম তৈরির উপায়

    উপকরণঃ

    ১. একটি ছোট খালি হয়ে যাওয়া ওষুধের শিশি। (পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন, ড্রপার থাকলে ভালো হয়।)

     

    ২. এক চা চামচ বিশুদ্ধ কাঠ বাদাম তেল।

     

    বাদাম ব্যবহারে উপকারিতাঃ চোখের নিচের কালি দূর করতে বাদাম তেলের কার্যকারিতা ভীষণভাবে প্রমাণিত। এর ভিটামিন ই চোখের কোণের ভাঁজ দূরে রাখে আর চোখের তারুণ্য দীর্ঘদিন বজায় রাখে। বাজারে ওয়েল’স ব্র্যান্ডের আমন্ড অয়েল পেয়ে যাবেন। এছাড়াও আছে ডাবর রোগান বাদাম শিরিন; এটাও ত্বকের জন্য খুবই ভালো। এটা খাওয়াও যায়, সুতরাং বুঝতেই পারছেন যে এটা খুবই বিশুদ্ধ। ডাবর বাদাম তেল ফার্মেসিতে পেতে পারেন।

     

    ৩. আধা চা চামচ বিশুদ্ধ নারকেল তেল।

     

    নারকেল তেল ব্যবহারে উপকারিতাঃ এটাও চোখের কোণের রিঙ্কেল প্রতিরোধে কাজ করে আর চোখের নিচের স্পর্শকাতর ত্বক মসৃণ আর আর্দ্র রাখে। কিন্তু যাদের ত্বক তৈলাক্ত তারা চাইলে নারকেল তেল নাও দিতে পারেন। বাজারে পাওয়া যায় এমন যে কোন ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন।

     

    ৪. একটি ইভিনিং প্রিমরোজ অয়েল (evening primrose oil) ক্যাপসুল।

     

    ইভিনিং প্রিমরোজ অয়েল ব্যবহারে উপকারিতাঃ বড় ফার্মেসিতে ইভিনিং প্রিমরোজ অয়েল ক্যাপসুল পেয়ে যাবেন। ইভিনিং প্রিমরোজ অয়েল সাধারণত ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে টপিকাল ব্যবহারের জন্য চিকিৎসক প্রেস্ক্রাইব করে থাকেন। এটা ত্বকের সমস্যায় খাওয়াও যায় আবার লাগানোও যায়। এটা চোখের নিচের কালি আর রিঙ্কল দূর করে। আনইভেন স্কিন টোন দূর করে আর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

     

    ৫. একটি ভিটামিন ই ক্যাপসুল অথবা আধা চা চামচ ভিটামিন ই অয়েল।

     

    ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে উপকারিতাঃ ভিটামিন ই অয়েল স্কিনে অ্যাপ্লাই করা হলে তা ত্বকের যেকোনো পিগমেনটেসন দূর করে। এটা ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং ম্যাচিওর স্কিনের দাগ ছোপ এবং রিঙ্কেল দূরে রাখতে সাহায্য করে।

     

    প্রনালিঃ

     

    বোতলের মধ্যে বাদাম তেল আর নারকেল তেল ঢালুন।

    এবার প্রিমরোজ অয়েল ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের কন্টেন্ট তেলের সাথে মেশান।

    বোতলের মুখ বন্ধ করে ভালো ভাবে ঝাঁকিয়ে মিশিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার আই সিরাম। এই আই সিরাম আপনি ফ্রিজে না রেখেও ব্যবহার করতে পারেন। তবে ফ্রিজে রাখলে কৌটায় করে রাখবেন বোতলে নয় কারণ নারকেল তেল জমে গিয়ে আপনার সিরাম বোতল

    থেকে বের করা মুশকিল করে দেবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments