পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালকের বাবা বিশাল আগরওয়ালের বিলাসবহুল রিসর্ট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রের পুনে প্রশাসন। শনিবার সাতারা জেলা প্রশাসন জানিয়েছে,ব্যবসায়ী বিশাল বেআইনিভাবে রিসর্ট বানিয়েছিলেন মহাবালেশ্বরে অনেকখানি সরকারি জমির উপর। ওই রিসর্টটি পুলিশের নজরে আসে পোর্শে কাণ্ডের তদন্তে নেমে। এরপর স্থানীয় জেলা শাসককে নির্দেশ দেওয়া হয় পদক্ষেপ নেওয়ার। কারণ এই ইস্যুতে রিপোর্ট জমা পড়েছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে।
প্রশাসনের তরফে জানা গেছে, ৩০ বছরের জন্য একটি ট্রাস্টকে লিজে যে জায়গা দিয়েছিল সরকার সেইখানেই ওই রিসর্ট তৈরি হয়েছিল। সম্পূর্ণ বেআইনিভাবে কিন্তু ১০ একর জমিকে বেসরকারি রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়।
ঘটনার তদন্তে নেমে এবার সেই রিসর্ট গুড়িয়ে দিল প্রশাসন।কারণ ২০১৬ সাল থেকে ওই ট্রাস্টের সদস্য পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরের দাদু সুরেন্দ্র আগরওয়াল ও তার স্ত্রীও। বিশালের নাবালক পুত্র গত ১৯ শে মে পুনের কল্যাণ নগরে পোর্শে দিয়ে চাপা দিয়েছিল দুই তরুণ ইঞ্জিনিয়ারকে। সেই ঘটনার কারণে কিশোরের বাবা বিশাল এবং দাদু সুরেন্দ্রনাথ ও মা গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত। প্রভাব প্রতিপত্তি এই পরিবার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা চালিয়েছেন।
