More
    Homeভ্রমনবর্ষাকালে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ভুলেও মিস নয় এই চার জায়গা!

    বর্ষাকালে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ভুলেও মিস নয় এই চার জায়গা!

     

    বর্ষায় ঘুরে আসার জন্য বাংলার সুন্দর জায়গা
    বর্ষা এলে মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। সবুজের সমারোহে মন ভরে ওঠে। আর ছুটি পেলে তো বেরিয়ে পড়ার ইচ্ছে আরও বেড়ে যায়। কোথায় যাবো চিন্তা না করে, বাংলাতেই এমন অনেক সুন্দর জায়গা আছে যেখানে বর্ষা উপভোগ করা যায়।

    বাঁকুড়ার জঙ্গল যেখানে পায়ের নিচে নরম সবুজের গালিচা, মাথার উপরে আকাশ ছোঁয়া শাল, সেগুন, টিক গাছের চাঁদোয়া – আর কি চাই? আরণ্যক জীবনের সাথে মিশে দু’দিন ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। হরিণ, হাতি দেখার সুযোগও থাকতে পারে। রিসর্টে থাকার ব্যবস্থাও আছে।

    পুরুলিয়ার গড়পঞ্চকোট বর্ষায় এক অপরূপ রূপ ধারণ করে। পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থানটিতে রয়েছে পঞ্চকোট রাজাদের রাজপ্রাসাদ, মন্দির এবং টেরাকোটার অপূর্ব নিদর্শন।

    মুকুটমণিপুর যেখানে শাল-পিয়ালের জঙ্গল, কংসাবতীর জলাধার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি পর্যটনকেন্দ্র। পরেশনাথ পাহাড়, মুসাফিরানা ভিউ পয়েন্ট, ডিয়ার পার্ক এখানকার অন্যতম আকর্ষণ।

    বনগাঁর পারামাদন অভয়ারণ্যটিতে পাওয়া যাবে অক্সিজেন ভরা পরিবেশ, ইছামতী নদীর তীরে শিমুল, অর্জুন, শিশু, শিরীষ গাছের নিরিবিলী, বাঁদর, ময়ূর, খরগোশ এবং অজস্র পাখি।

    এছাড়াও দিঘা, মন্দারমণি, তাজপুর, শান্তিনিকেতন কাছেকাছি ঘুরে আসার জন্য এই জায়গাগুলো আদর্শ। একটু দূরে যেতে চাইলে ডুয়ার্স যেতে পারেন। বর্ষায় ডুয়ার্সের সবুজের রাজত্ব অপূর্ব।গাদিয়ারা দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই জায়গাটিতেও বর্ষাকাল উপভোগ করা যায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments